শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৩:৫৯ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২১ সালের প্রথম ত্রৈমাসিকে রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে স্যামসাং

সুমাইয়া ঐশী: [২] সবচেয়ে বেশি লাভ মোবাইল ফোনে, চিপ বিক্রির হার কম।

[৩] ২০২১ সালের প্রথম তিনমাসে স্যামসাংয়ের মুনাফা গত বছরের তুলনায় ৪৬.৩ শতাংশ বেড়ে হয়েছে ৬.৪ বিলিয়ন ডলার। টেলিভিশন, ল্যাপটপসহ কোরিয়া ভিত্তিক এই কোম্পানির বিভিন্ন পণ্যের বিক্রি বছরের শুরুতে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিক্রির শীর্ষে আছে মোবাইল ফোন। বিশেষ করে ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২১ এর চাহিদা ছিলো আকাশছোঁয়া। বিবিসি, ফক্সনিউজ

[৪] বলা হচ্ছে, করোনার কারণে বছরের শুরুতেই একের পর এক লকডাউন জারী হয় বিশ্বের বিভিন্ন দেশে। তখন বাড়িতে বসেই অফিস করার নিয়ম চালু হলে কাজের সুবিধার্থে বহু মানুষ মোবাইল, ল্যাপটপসহ নিজেদের বিভিন্ন ডিভাইস পরিবর্তন করেন। এই সময়ই বিশ্বজুড়ে ইলেক্ট্রনিক্সের ব্যবসা ফুলে ফেঁপে ওঠে।

[৫] বর্তমানে মোবাইল ফোনের বাজারে স্যামসাংয়ের প্রধান প্রতিদ্বন্দী হলো অ্যাপল। এই সময়ের মধ্যে জমিয়ে ব্যবসা করেছে অ্যাপলও। মহামারির শুরুতে শুধু চীনেই মোবাইল ফোন থেকে মার্কিন এই কোম্পানি দ্বিগুণ পরিমাণ মুনাফা অর্জন করেছে। তবে এই সময়ে চিপের ব্যবসায় ধস নেমেছে স্যামসাংয়ের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়