শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৩:৩১ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৩:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ী পৌরসভা এলাকায় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার নগদ অর্থ বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি:[২] দেশে করোনাভাইরাস কালীন সময় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে অসহায় কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২৯ এপ্রিল) শহরের পলাশবাড়ী মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে পৌরসভার সুবিধাভোগীদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন।

[৪] পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও পৌরসভার ওয়ার্ড সমূহের কাউন্সিলরবৃন্দ ছাড়াও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন। পলাশবাড়ী পৌরসভার ১ হাজার ৫শ’ ৪০জন সুবিধাভোগীর মধ্যে প্রত্যেককে নগদ ৪শ’ ৫০ টাকা করে মোট ৬ লাখ ৯৩ হাজার টাকা বিতরণ করা হয়।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়