শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০২:৪১ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬৫ বা তার অধিক বয়সী দুই ডোজ টিকা গ্রহণকারী ব্যক্তিদের হাসপাতালে ভর্তির হার ৯৪ শতাংশ কমে যায়: সিডিসি’র গবেষণা

আসিফুজ্জামান পৃথিল:[২] ফাইজার ও মডার্না টিকার দু’টি ডোজ নেওয়ার পরেও কেউ করোনা আক্রান্ত হতে পারেন। কিন্তু সে ক্ষেত্রে বয়স্কদের হাসপাতালে ভর্তির সম্ভাবনা ৯৪ শতাংশ কম বলে দাবি করা হয়েছে গবেষণায়। ইয়ন নিউজ

[৩] যুক্তরাষ্ট্রে ফাইজার ও মডার্না টিকা ব্যবহার করা হচ্ছে। গবেষণায় বলা হয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সি যারা টিকার একটি ডোজ নিয়েছেন তারা আক্রান্ত হলে হাসপাতালে ভর্তির সম্ভাবনা ৬৪ শতাংশ কম। করোনা সংক্রমিত হলে বয়স্কদের ঝুঁকি বেশি। তাই আগে ৬৫ বছর বা তার বেশি বয়সিদের টিকা দেওয়া হয়েছে বিভিন্ন দেশে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে বয়স্ক জনসংখ্যার প্রায় ৬৮ শতাংশ মানুষকে টিকার দু’টি ডোজ দিয়ে দেওয়া হয়েছে।

[৪] ‘সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’-এর পরিচালক রশেল ওয়ালেনস্কি এই গবেষণার বিষয়ে বলেছেন, ‘‘পরীক্ষার ফল আমাদের অনেক বেশি আশাবাদী করে তুলেছে। টিকাকরণ যত বাড়বে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার আশঙ্কা তত কমবে। তার ফলে দেশের স্বাস্থ্য খাতের উপর চাপ কমবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়