শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০১:১০ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক বোঁটায় ঝুলছে অর্ধশত লাউ

ডেস্ক নিউজ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে দেখা গেল ব্যতিক্রম দৃশ্য। ওই গ্রামের কৃষক মন্টু মিয়ার লাউ গাছের একটি বোঁটায় অর্ধশতাধিক লাউ ফলেছে। এমন ব্যতিক্রম দৃশ্য নিজ চোখে দেখতে প্রতিদিন মন্টু মিয়ার বাড়িতে ভিড় করছেন আশপাশের গ্রামের অসংখ্য মানুষ। গাছের গোড়া থেকে তিন ফুট উপরে এক বোঁটায় এতগুলো লাউ ঝুলতে দেখে সবাই বিস্মিত।

ওই গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, একটা বোঁটায় এতগুলো লাউ ধরে জীবনে প্রথম দেখলাম। তবে লাউগুলো কিছুটা শক্ত প্রকৃতির, সাধারণত লাউয়ে বাইরের অংশে আঁচড় দিলে নখ ঢুকে যায়।

লাউ গাছের মালিক মন্টু মিয়া জানান, আমার স্ত্রী শখের বশে কয়েকটি লাউ গাছ লাগিয়েছে। গাছগুলো বড় হওয়ায় মাচা তৈরি করে দেয়া হয়েছে। এবারই এমন ব্যতিক্রম ফলন হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ আসছে দেখতে।

এদিকে এক বোঁটায় এতগুলো লাউ হওয়ার খবর পৌঁছে গেছে কৃষি গবেষণা ইন্সটিটিউটে। কোন জাতের লাউ বীজ থেকে এমন ফলন হয়েছে তা নিয়ে গবেষণার পরিকল্পনা চলছে বলে জানা গেছে। সূত্র: ডেইলি বাংলাদেশ

 

  • সর্বশেষ