শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০১:০৫ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলি, বাংলাদেশি যুবক নিখোঁজ

ডেস্ক নিউজ: সিলেট কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়াদের গুলি চালানোর পর থেকে নিখোঁজ রয়েছেন নুরুজ্জামান (২৬) নামে এক বাংলাদেশি যুবক। তার ভাগ্যে কি ঘটেছে এখনো জানতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানরা।

বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় কোম্পানীগঞ্জের দমদমিয়া সীমান্তের ১২৫৯ নম্বর পিলারের ২ নম্বর সাব পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ নুরুজ্জামান কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। ঘটনাস্থল থেকে নুর উদ্দিন নামে নিখোঁজ যুবকের সহোদর ও সঙ্গী মনির মিয়া ফিরলেও গ্রেফতার এড়াতে তারা পলাতক রয়েছেন।

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের কোম্পানীগঞ্জের দমদমিয়া সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার মুখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত বলেন, নুরুজ্জামান ও তার সহোদর নুর উদ্দিন এবং প্রতিবেশী মনির জ্বালানি কাঠের সন্ধানে সীমান্তের ওপারে যান। এসময় ভারতীয় খাঁসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দু’জন পালিয়ে আসতে সক্ষম হলেও নুরুজ্জামান ফিরে আসেননি। তার সন্ধানে রয়েছে বিজিবি। তবে তার ভাগ্যে কি ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: বাংলা নিউজ২৪.কম 

  • সর্বশেষ
  • জনপ্রিয়