শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ১২:১২ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশ্চিমবঙ্গ নির্বাচনের শেষ দফার ভোট শুরু

রাকিবুল রিফাত: [২] করোনায় কঠোর সতর্কতায় ও স্বাস্থ্যসুরক্ষা মেনে পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের অষ্টম ও শেষ দফার ভোট। চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ২ মে। দি ইকোনোমিকস টাইম

[৩] কলকাতা, বীরভূম, মালদহ, মুর্শিদাবাদসহ ৩৫ আসনে চলছে শেষ দফার ভোটগ্রহণ। প্রত্যেকটিতে রয়েছে সেনাবাহিনীর কড়াকড়ি আর মহামারি মোকাবেলায় কঠোর নীতিমালা।

[৪] করোনাভাইরাসের মহামারিতে এরই মধ্যে ভেঙ্গে পড়েছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। সেজন্য নির্বাচন কমিশনের নির্দেশনা ৭২ ঘণ্টা আগে প্রচারণা শেষ করতে হবে , মিছিল-পদযাত্রায়ও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়া প্রত্যেক বুথে স্যানিটাইজারের ব্যবহার ও মাস্ক বাধ্যতামূলক করেছে কমিশন। ভোটের লাইনে শারীরিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

[৫] বিশ্লেষণ অনুসারে শেষ দফার ভোটের ওপর নির্বাচনের ফলাফল অনেকটা নির্ভর করছে। ২০১৬ সালেও ৩৫ আসন দুইভাগ করে নিয়েছিলো তৃণমূল কংগ্রেস এবং বামকংগ্রেস জোট। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি তাদের অবস্থান শক্ত করেছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়