শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৮:২৩ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ১০:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশেই আছেন বসুন্ধরার এমডি আনভীর, হাইকোর্টে আগাম জামিন আবেদন

আনিস তপন: [২] বৃহস্পতিবার বিচারপতি মামুনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকার ১৪ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। বুধবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ কার্যতালিকা প্রকাশ করা হয়েছে।

[৩] এদিকে বুধবার সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্রে যোগাযোগ করে জানাগেছে, এর আগে বিদেশ যেতে সরকার অনুমতি দেয়নি।

[৪] সূত্রটি জানায়, গত মঙ্গলবার তার পরিবারকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। তারা একটি চার্টার্ড উড়োজাহাজে বিদেশে গেছেন। একই সূত্র নিশ্চিত করেছে, ময়না তদন্তের প্রতিবেদন প্রভাবিত করে পরিবর্তনের কোনো সুযোগ নেই।

[৫] এদিকে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। অপরাধী যতই বড় এবং প্রভাবশালী হোক রেহাই পাবে না।

[৬] উল্লেখ্য, গত সোমবার (২৬ এপ্রিল) রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান ওরফে মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মোসারাতের বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করেন। এ মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

[৭] মঙ্গলবার মোসারাত জাহান মুনিয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা চেয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে পুলিশ। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে। বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়