শিরোনাম
◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে ◈ তিনবারের সংসদ সদস্য এ্যানি প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৫:২০ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেজাল খাদ্য পানীয় তৈরির দায়ে আটক ১

সুজন কৈরী : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনহীন কারখানায় ভেজাল খাদ্য পানীয় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-১১। এ সময় একজনকে আটক ও কারখানা থেকে বিপুল পরিমান ভেজাল খাদ্য পানীয় ও কেমিক্যাল জব্দ করা হয়। আটককৃতের নাম- আফজাল হোসেন (২৬)।

বুধবার র‌্যাব-১১ এর সিপিএসসি’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, মঙ্গলবার রূপগঞ্জের টেংরারটেক কুশাব এলাকায় অননুমোদিত ‘ডিডি ফুডস’ নামক কারখানায় অভিযান চালায় ব্যাটালিয়নের একটি দল। এ সময় বিপুল পরিমান ভেজাল ও অনুমোদনহীন ডিডি ফ্রুটস ফ্লেভার পুডিং, ডিডি আইস ললি, ডিডি ম্যাংগো জুস, ডিডি ম্যাজিক ফ্রুটস ফ্লেভার, ভেজাল জুস তৈরির কাজে ব্যবহৃত ম্যাংগো ফ্লেভার কেমিক্যাল, লিকুইড ক্লাউডিং এজেন্ট, অরেঞ্জ ফ্লেভার এবং সিনোসুইট সুপার ফাইন পাউডার জব্দ করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পেরেছে, আটক আফজাল কয়েক বছর ধরে জনৈক হাজী ফরিদ আলীর ভবন ভাড়া নিয়ে বিএসটিআই’র অনুমোদন না নিয়ে ‘ডিডি ফুডস’ নামক কারখানায় বিভিন্ন ধরনের ভেজাল খাদ্য পানীয় উৎপাদন, প্যাকেটজাত ও বাজারজাত করছিলেন। এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরুপ এবং ক্ষতিকারক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়