শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৪:২১ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের ইসলামবিরোধী পদক্ষেপের কারণে ফ্রান্সে গৃহযুদ্ধের আশঙ্কা, সতর্ক করলেন জেনারেলরা

সুমাইয়া ঐশী: [২] প্রায় একহাজার দায়িত্বরত সেনাসদস্যসহ প্রায় ২০ জন প্রাক্তন জেনারেলদের স্বাক্ষরিত একটি খোলা চিঠি প্রকাশিত হয়েছে। সেখানে প্রকাশ্যে সমালোচনা করা হয়েছে ফ্রান্স সরকারের। সরকারের নেওয়া ইসলাম বিরোধী নানা পদক্ষেপ দেশে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে, বিভিন্ন জাতির মধ্যে বিভেদ তৈরি করছে। এরফলে অচিরেই মারাত্মক গৃহযুদ্ধের সৃষ্টি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন এই সেনাসদস্যরা। বিবিসি

[৩] একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ৬০ বছর পুর্তির দিন গত ২১ এপ্রিল এই চিঠি প্রথম প্রকাশিত হয় একটি ডানপন্থী ম্যাগাজিনে। এরপরই সরকারের উচ্চ মহল থেকে সমালোচনা শুরু হয়। যদিও জেনারেলদের সমর্থন জানিয়েছেন আগামী বছরে ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রার্থী মেরিন লে পেন।

[৪] বেশ কিছু মন্ত্রী এর বিরুদ্ধে বলছেন, সেনাবাহিনীতে রাজনীতি সম্পর্কে আনুগত্য ও নিরপেক্ষতা দুটি মৌলিক নীতি। এর লঙ্ঘন করে রাজনীতি নিয়ে মন্তব্য করা আইনের লঙ্ঘন। এনিয়ে এই চিঠিতে যেসব সেনাসদস্যদের স্বাক্ষর আছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানানো হয়েছে। বলা হচ্ছে, ধর্ম ও রাজনীতি কোনওটিতেই সেনা সদস্যদের মন্তব্য করা নিষেধ। এর বাইরে গিয়ে যারা এই চিঠি দিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁসহ সংশ্লিষ্টদের সমালোচনা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়