শিরোনাম
◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি ◈ ড.আসিফ নজরুল এর চ্যালেঞ্জ: ‘প্রমাণ দেখান, নইলে অপপ্রচার বন্ধ করুন’

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৩:৪৬ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

আসাদুজ্জামান : [২] চট্রগ্রামের বাঁশখালিতে এসএস কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের ন্যায্য দাবির সমাবেশে পুলিশ ও এসএস পাওয়ার লিমিটেডের অস্ত্রধারীদের গুলিতে শ্রমিক নিহত ও আহতের ঘটনার প্রতিবাদে এবং শ্রমিকদের ন্যায় বিচার ও ক্ষতি পূরণের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

[৩] বুধবার বেলা ১১টায় উপকূলীয় উপজেলা শ্যামনগরের পাতাখালি বাজারে পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটারনাল ডেট এর আয়োজনে উক্ত মনববন্ধন কর্মসূচী পালিত হয়।

[৪] ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সদস্য মুহতারাম বিল্লাহ’র সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সংগঠনটির সাতক্ষীরা জেলা সমন্বয়ক শাহিন বিল্লাহ, শাহরিয়া সুলতানা, তৈয়েবুর রহমান প্রমুখ।

[৫] বক্তারা এসময় বলেন, বাঁশখালিতে শ্রমিক হত্যার বিচার, শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, করোনাকালে জনগণের চিকিৎসাসেবা, খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে।

[৬] এছাড়া জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কয়লা ভিত্তিক সকল কেন্দ্র বন্ধ ঘোষণার জন্য আহ্বান জানান তারা। সম্পাদনা: জেরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়