শিরোনাম
◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগুন আতঙ্কিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

এনএম নুরুল ইসলাম: [২] ঠাকুরগাঁওয়ে একটি গ্রামে প্রায় এক-মাস ধরে দিনে তিন-চার বার আগুন ধরছে বাড়ি ঘরে। এমন ঘটনায় আতঙ্কে দিন পার করছেন এলাকার ২০টি পরিবার। ঘটনাটি ঘটছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিনের সিংগিয়া গ্রামে।

[৩] ভুক্তভোগী পরিবারগুলোর দাবি কোনকিছু বুঝে উঠার আগেই প্রতিদিন ৩-৪ বার আগুন ধরছে বাড়ীর বিভিন্ন স্থানে। কখনো রান্নাঘরে, কখনোবা কাপড়ের ট্রাংকের ভিতর, কখনও ঘরে চালাতে আবার কখন ও বিছানায়, গত ২০ দিনে প্রায় পঞ্চাশ এর ও অধিক আগুন লেগেছে ২০ পরিবারের বাড়ী-গুলোতে। আগুন নেভানোর জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি বৈদ্যুতিক পাম্প স্থাপন করেছেন গ্রামের লোকজন স্থানীয় প্রশাসন ও ব্যক্তি-বর্গের সহযোগিতায়।

[৪] মঙ্গলবার (২৭ এপ্রিল) ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার সিংগিয়া গ্রামটি পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড কে এম কামরুজ্জামান সেলিম। এসময় ক্ষতিগ্রস্থ বাড়ির মালিকদের সঙ্গে কথা বলেন তিনি।

[৫] জেলা প্রশাসক ড কে এম কামরুজ্জামান সেলিম সংশ্লিস্ট সকলের সাথে কথা বলেন। তিনি প্রতিটি বাড়িতে ১ জন করে গ্রাম পুলিশ রেখে সার্বক্ষণিক পাহারার ব্যবস্হা করার জন্য ইউএনও এবং ওসিকে বলেন। বিষয়টি এর মধ্যে সুরহা না হলে ঢাকা হতে সংশ্লিস্ট দপ্তরের টীম আসবে বলে তাদেরকে অবহিত করেন। পরে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারের জন্য ৩ বান টিন এবং ৯ হাজার টাকার চেক প্রদান করেন।

[৬] এসময় উপস্তিত ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, বালিয়াডাঙ্গি উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল , উপজেলা নির্বাহী অফিসার মোহা যোবায়ের হোসেন, ঠাকুরগাঁও ওসি (ডিবি) মোসাব্বেরুল হক, বালিয়াডাঙ্গী থানার কর্তব্যরত পুলিশ অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান দিলীপ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়