শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় ইয়াবা ব্যবসায়ীসহ ৯ জন গ্রেফতার

উত্তম কুমার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় পেশাদার ইয়াবা ব্যবসায়ী , জুয়ারী ও তিন বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

[৩] এদের মধ্যে ২৫০ পিস ইয়াবাসহ মো.রুমান ও আবু সালেকে পুলিশ আটক করেছে। মহিপুর থানা পুলিশ তাদেরকে উপজেলার ধুলাসর ইউনিয়নের অনন্তপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। এরা দু’জনেই পেশাদার ইয়াবা ব্যবসায়ী।

[৪] এছাড়া ইসমাইল ঘরামী নামে এক জুয়াড়ী কে পুলিশ নজীবপুর গ্রাম থেকে আটক করে। অপরদিকে, তিন বছরের এক সাজা প্রাপ্ত পলাতক আসামীকে মো.লিকটনকে পুলিশ মহিপুর এলাকা থেকে আটক করেছে। সি আর মামলার আসামি জাহাঙ্গীর শিকদার, রুবেল, সিহাব, মনির হাওলাদার ও সাগরকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

[৫] মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, প্রত্যেককে গোপন সংবাদের আটক করা হয়। এদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আটককৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে বলে তিনি জানান। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়