শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৪:৩০ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির সময় বাড়ানোর দাবি, আবেদনের সুযোগ চেয়েছে ১৬তম নিবন্ধনধারীরা

শরীফ শাওন: [২] বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআসিএ)। তবে কিছুসংখ্যক শিক্ষার্থীর ভাইবা পরীক্ষা শেষ না হওয়ায় আবেদনের সুযোগ পাচ্ছে না ১৬তম নিবন্ধনধারী প্রার্থীরা।

[৩] এসকল প্রার্থীরা জানান, এনটিআরসিএর শর্তমতে লিখিত পরীক্ষার ফল ৩ মাস ও ভাইবার ফল ২ মাসের মধ্যে প্রকাশের কথা থাকলেও ২ বছর ৬ মাস অতিবাহিত হয়েছে। এতে অনেকের বসয় নির্ধারিত ৩৫ বছরের কাছাকাছি হয়েছে।

[৪] প্রার্থীদের দাবি, ভাইবা পরীক্ষার নম্বর যুক্ত না হওয়ায় ১৬তম ব্যাচকে আবেদনের সুযোগ দিতে হবে। ১৪তম ব্যাচের মতো সাতদিনের মধ্যে ভাইবা ফল প্রকাশ করে রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে ব্যাচটিকে যুক্ত করা। বিসিএস’র মতো আবেদন সময় ১ মাস বাড়ানো। ২০১৮ সালে পরীক্ষার ফল প্রকাশের কথা ছিলো, সেহেতু সেসময়ের বয়সসীমা ৩৫ ধরে আবেদনের সুযোগ দেওয়া।

[৫] এ বিষয়ে এনটিআসিএ চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ বলেন, মৌখিক পরীক্ষা শেষ না হওয়ায় নিয়ম অনুযায়ী তাদের যুক্ত করা সম্ভব না। এছাড়াও নির্ধারিত আবেদন সময় বাড়ানো সম্ভব না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়