শিরোনাম
◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ১২:১০ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রয়াত মা ও প্রবাসীর পরিচয়ে টিকা নিয়ে আটক দুই বোন, মুচলেকায় ছাড়া

ডেস্ক রিপোর্ট: বরিশালে প্রয়াত মা ও আমেরিকা প্রবাসী নারীর পরিচয়ে করোনাভাইরাসের টিকা নিয়ে ধরা পড়েছেন দুই সহোদরা; শেষে মুচলেকায় ছাড়া পেয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিডিনিউজ২৪

১৮ ও ২৫ বছর বয়সী এই দুই বোন বরিশাল নগরীর বাসিন্দা।

দুই বোন ও টিকা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের বরাত দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল হাজবুর বলেন, এই দুই তরুণীর মা কয়েক বছর আগে ৪১ বছর বয়সে মারা গেছেন। তাদের একজনের ঘনিষ্ঠ এক বান্ধবীর বড়ো বোন (৫৫) দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

“মা ও বান্ধবীর বোনের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকার জন্য অনলাইনে নিবন্ধন করেন তারা। রেজিস্ট্রেশন কার্ড নিয়ে সোমবার সকালে তারা শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।”

ডা. ফয়সাল আরও বলেন, কার্ড যাচাই বাছাইয়ের সময় রেজিস্ট্রেশনকৃত দুই নারীর বয়সের সঙ্গে টিকা গ্রহীতাদের বয়সের বেশ অমিল থাকায় স্বাস্থ্যকর্মীদের সন্দেহ হয়; এবং দুই বোনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

এই দুই তরুণীর বাবা সাংবাদিকদের জানান, তার স্ত্রী প্রায় চার বছর আগে ২০১৭ সালের ১০ জুলাই মারা গেছেন। দুই মেয়ের মধ্যে বড়ো জন অনার্স শেষ করেছেন আর ছোটো জন দ্বাদশ শ্রেণির ছাত্রী।

বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান, দুই বোনকে মুচলেকার মাধ্যমে তাদের বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

“তারা বলেছেন-যেহেতু তাদের টিকা নেওয়ার বয়স হয়নি তাই এই কাজ করেছেন। তাদের অপরাধের মাত্রা কঠিন না হওয়ায় মানবিক দিক বিবেচনা করা হয়েছে।”

তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

  • সর্বশেষ