শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৮:২৫ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমাজের বিত্তবানদের সম্পদে গরীবদের হক আছে : চসিক মেয়র

দিদারুল আলম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, যারা বিত্তবান তাদের বিত্ত-বৈভবের ভাণ্ডারের উপর গরীবের হক রয়েছে এবং তা আল্লাহ নির্ধারিত করেছেন। তাই রমজান মাসে সামর্থ্যবানদের আয় ও সম্পদ থেকে অস্বচ্ছল পরিবারকে ফিৎরা ও জাকাত প্রদানের ধর্মীয় বিধান রয়েছে এবং এটাই ইসলামের মূল ও প্রতিপাদ্য অনুষঙ্গ।

সোমবার (২৬ এপ্রিল) টাইগারপাস চসিক অস্থায়ী ভবনে তাঁর কার্যালয়ে গরীব ও অস্বচ্ছল রোজাদারদের মধ্যে বিতরণের জন্য বিএসআরএম গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রিজ’র পক্ষ থেকে এক হাজার প্যাকেট ইফতার সামগ্রী গ্রহণকালে তিনি এ কথা বলেন।

এ সময় মেয়র বিএসআরএম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এভাবে ধনী শিল্পপতিরা এগিয়ে এলে মানবিক কল্যাণ কর্মকাণ্ড সম্প্রসারিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, বিএসআরএম এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা এ. কে.এম সাইফুদ্দিন খান ও উপ মহা-ব্যবস্থাপক (পরিবহন) মো. নুরুন্নবী তালুকদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়