শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ১০:৪২ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ১০:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে ফ্লাইট,দিনে অভিমানে প্রবাসী যুবকের আত্মহত্যা!

নুর উদ্দিন মুরাদ:  লকডাউন আর ফ্লাইট বন্ধের দুশ্চিন্তা কেটে যখন দুয়ার খুলেছে ফ্লাইটের,নির্ধারিত রাত ৩ টায় ফ্লাইটের লক্ষ্যে পৌঁছতে ভাড়া করা হয়েছিলো প্রাইভেট গাড়ী। ঠিক ঠাক ছিলো বাকি সব আয়োজন কিন্তু সৌদী আরব আর আর যাওয়া হলোনা প্রবাসী আনোয়ার হোসেন সাদ্দাম (২৫)'র।

রাতে ফ্লাইট থাকার সময় নির্ধারন থাকলেও ২৬ এপ্রিল (সোমবার) আছরের সময় পারিবারিক বিষয়ে অভিমান করে আত্মহত্যা করেছে সাদ্দাম।

নিহত সাদ্দাম মুছাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বেচার বাড়ীর ইউসুফ মিয়ার পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়,আনোয়ার হোসেন সাদ্দাম সৌদী আরব প্রবাসী। আজ রাত ৩টায় তার ফ্লাইটের কথা ছিলো।ভাড়া নেয়া হয়েছিলো প্রাইভেট গাড়ী। সব কিছু ঠিকঠাক। এর মধ্যে ধারনা করা যাচ্ছে,পারিবারিক বা ব্যক্তিগত কোনো বিষয়ে অভিমান করে আনোয়ার হোসেন সাদ্দাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।এসময় তার বড় ভাই মোক্তার (২৭)তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখে স্ট্রোক করে।এ অবস্থায় মোক্তারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

মুছাপুর ১ নং ওয়ার্ড ইউপি সদস্য শাহীনূর ইসলাম ঘটনার সত্যতা স্বিকার করে বলেন,সাদ্দাম খুবই ভালো ছেলে ছিলো। এরকম কিছু হবে আমরা কল্পনায় করিনি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহিদুল হক রণি আত্মহত্যার ঘটনার সত্যতা স্বিকার করে জানান, ঘটনাস্থলে আমাদের পুুলিশ টিম রয়েছে।

  • সর্বশেষ