শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৮:০২ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাগরের পানিদূষণ, ক্ষতির মুখে চিংড়ি হ্যাচারি

ফরিদুল মোস্তফা খান: [২] হঠাৎ সাগরের পানিদূষণের কারণে কক্সবাজারে চিংড়ি হ্যাচারিগুলোতে ব্যাকটেরিয়ার আক্রমণ শুরু হয়েছে। এতে চলতি মৌসুমে মড়কের কারণে নষ্ট হয়েছে ১৫০ কোটির বেশি পোনা। বিশেষজ্ঞরা বলছেন, রিসার্চ সেন্টারগুলো আগেভাগেই সতর্ক করলে এ ধরনের ক্ষতির মুখে পড়তে হতো না। কক্সবাজার উপকূলে রয়েছে ৩০টির বেশি চিংড়ি পোনা হ্যাচারি। পোনা উৎপাদনে হ্যাচারিগুলোতে প্রবেশ করানো হয় সাগরের পানি, যা হ্যাচারিগুলোতে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাদার চিংড়ি থেকে উৎপাদন করা হয় হাজার হাজার চিংড়ি পোনা।

[৩] কিন্তু হঠাৎ সাগরের পানি দূষণের কারণে হ্যাচারিগুলোতে চিংড়ি পোনা উৎপাদন করতে গিয়ে ব্যাকটেরিয়া আক্রমণ করে। এতে মড়কে প্রতিদিনই মারা যাচ্ছে লাখ লাখ পোনা। মড়কের কারণে পোনা উৎপাদনে যেতে আতঙ্কে রয়েছে হ্যাচারিগুলো।

[৪] তবে রিসার্চ সেন্টারগুলো আগেভাগেই সতর্ক করলে এই ধরনের ক্ষতির মুখে পড়তে হতো না বলে জানালেন চিংড়ি পোনা উৎপাদন বিশেষজ্ঞ মোহাম্মদ ইব্রাহীম ভূঞা।

[৫] হ্যাচারি মালিক সংগঠনের নেতা মোহাম্মদ নজিবুল ইসলাম জানালেন, প্রতি বছরই ক্ষতির মুখে পড়ছে হ্যাচারি মালিকরা। আর এবার ব্যাকটেরিয়া আক্রমণের কারণে চিংড়ি রফতানিতেও প্রভাব পড়বে।

[৬] কক্সবাজারের হ্যাচারিগুলো ৫টি সার্কেলে উৎপাদিত ৮০০ কোটি চিংড়ি পোনা সরবরাহ করে সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চলে। কিন্তু এবার ৩ সার্কেলে সরবরাহ করেছে মাত্র ২০০ কোটি পোনা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ