শিরোনাম
◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৫:৪৩ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অক্সিজেন কিনতে ভারতকে ৫০ হাজার ডলার দিলেন প্যাট কামিন্স

মাহিন সরকার : [২] করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে দৈনিক সংক্রমণ সাড়ে তিন লক্ষ ছাড়িয়ে গেছে। দৈনিক মৃতের সংখ্যাও বাড়ছে। গোটা ভারতে চলছে অক্সিজেনের হাহাকার। হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যু ঘটছে।

[৩] এই পরিস্থিতিতে এগিয়ে এলেন অসি পেসার ও কলকাতা নাইট রাইডার্সের সদস্য প্যাট কামিন্স। তিনি ভারতের প্রধানমন্ত্রীর ‘পিএম কেয়ার্স ফান্ড’ এ ৫০ হাজার ডলার দিয়েছেন অক্সিজেন কেনার জন্য। এমনকি সতীর্থদের কাছেও তিনি আবেদন রেখেছেন এই কঠিন সময়ে এগিয়ে আসার জন্য।

[৪] টুইটারে এক বিবৃতিতে কামিন্স লিখেছেন, ভারতে অনেকদিন ধরতে খেলতে আসছি। এই দেশটাকে ভালবেসে ফেলেছি। তাই করোনা সংক্রমণে এই দেশ যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে কোথাও কোথাও লকডাউন হয়েছে। আইপিএল বাতিল করার কথাও শুনছি। কিন্তু আমি ভারতীয় সরকারের কাছে আবেদন করব, টুর্নামেন্ট যেন বন্ধ না হয়।

[৫] লকডাউনে ঘরবন্দি থাকতে থাকতে খেলা দেখলে মানুষজন আনন্দ পাবেন। এই কঠিন পরিস্থিতিতে ক্রিকেটার হিসেবে আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে। তাই আমি পিএম কেয়ার্স ফান্ড এ সামান্য কিছু টাকা দিয়েছি যাতে অক্সিজেন কেনা যায়। আমি সতীর্থ ক্রিকেটারদেরও অনুরোধ করব এগিয়ে আসার জন্য। - টুইটার

  • সর্বশেষ
  • জনপ্রিয়