শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০১:৪১ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতের আঁধারে বাড়িতে বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার

স্বপন দেব : [২] রাতের আঁধারে বাড়ি বাড়ি ঘুরে করোনা আক্রান্ত পরিবার এবং ছিন্নমূল মানুষের কাছে ' প্রধানমন্ত্রীর উপহার' পৌঁছে দিলেন মৌলভীবাজার জেলা প্রশাসন।

[৩] মৌলভীবাজারের জেলা প্রশাসন এর উদ্যোগে রোববার মৌলভীবাজার সদর উপজেলায় করোনা আক্রান্ত বিভিন্ন পরিবারের কাছে এবং ছিন্নমূল মানুষের বাড়িতে বাড়িতে 'মাননীয় প্রধানমন্ত্রীর উপহার' হিসেবে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

[৪] মানবিক জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এসকল ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলভীবাজার মো. শরিফুল ইসলাম ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
[৫] এসময় জেলা প্রশাসনের কর্মচারীরা ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়