শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:০৩ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ফেন্সিডিলসহ গ্রেফতার ৪

বগুড়া প্রতিনিধিঃ [২] র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর মাদকবিরোধী অভিযানে র‌্যাবের একটি টিম ৪১৭ বোতল ফেন্সিডিল ও পিকআপসহ চার মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার সকাল সাড়ে ৮টায় এ অভিযান পরিচালনা করে।

[৩] র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানী সূত্রে জানা যায়, র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের বুগাইপুর গ্রামের পীরগাছা টু মাটিঢালী রাস্তায় শোলাগাড়ী নামক স্থানে ব্রিজের উপর অভিযান চালিয়ে মোঃ মনির হোসেন (৩২) লক্ষিপুর জেলার আদিলপুর উপজেলার মৃত জাহাঙ্গীর আলম ছেলে, মোঃ বাদল রহমান (২৭) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিপুল মাগুড়াপাড়া গ্রামের মৃত মোখলেছার রহমান ছেলে, মোঃ ওবায়দুল (৩০) বুজরু বালশিরা গ্রামের মৃত হাবিবর রহমান ছেলে, মোঃ সোহেল রানা (২১) শিয়ালা গ্রামের মোঃ দেলোয়ার হোসেন ছেলেকে ৪১৭ বোতল ফেন্সিডিল, একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৫-৯২১৯) ০৬টি মোবাইল, ৯টি সীমকার্ড এবং ২,৮০০টাকাসহ গ্রেফতার করে।

[৪] গ্রেফতারকৃতদের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

[৫] র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃতদের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়