শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৫:৪৭ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউ বসুন্ধরার চেয়ারম্যান আনিসুর রহমানের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

নূর মোহাম্মদ: [২] ১১০ কোটি টাকা পাচারের মামলায় আনিসুর রহমানকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছেন আপিল বিভাগ। রোববার দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, নিউ বসুন্ধরা রিয়েল স্টেটের চেয়ারম্যান আনিসুর রহমানকে হাইকোর্ট গত বছরের ৮ অক্টোবর জামিন দিয়েছিলেন। আগামী ২৭ মে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

[৩] জানা যায়, ২০১০ সালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন আবদুল মান্নান তালুকদার। তিনি স্বেচ্ছায় অবসর নিয়ে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড নামে একটি জমি কেনাবেচার প্রতিষ্ঠান গড়ে তোলেন। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হন তিনি। আর চেয়ারম্যান করা হয় শহরের মিঠাপুকুরপাড় জামে মসজিদের ইমাম আনিসুর রহমানকে।

[৪] প্রতিষ্ঠানটি গ্রাহকদের প্রলোভন দেখিয়ে প্রায় ১১০ কোটি ৩১ লাখ ৯ হাজার ১৩৫ টাকা সংগ্রহ করে। টাকাগুলো প্রথমে বাগেরহাটের ১৬টি ব্যাংকের ৩০টি হিসাবে রাখা হয়। পরে ওই টাকা তুলে পাচার করার অভিযোগে ২০১৮ সালের ৩০ মে আবদুল মান্নান তালুকদার ও আনিসুর রহমানের বিরুদ্ধে দুদক মানিলন্ডারিং আইনে মামলা করে।

[৫] ওই মামলায় ২০১৯ সালে আনিসুর রহমানকে কারাগারে পাঠায় বাগেরহাটের মুখ্য বিচারিক হাকিম। এরপর গত বছরের ৮ অক্টোবর জামিন নিয়ে বের হয়ে যান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়