শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৫:২৮ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৫:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাকিমপুরে মাঠে মাঠে দুলছে কৃষকের স্বপ্ন

হিলি প্রতিনিধি : [২] দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। আর মাঠেই দুলছে সোনালী স্বপ্ন। বাতাসে দোল খাচ্ছে বোরো ধানের সোনালী শীষ। আর ওই শীষেই স্বপ্ন দেখছেন হাজারো কৃষক।

[৩] প্রাকৃতিক দূর্যোগ কিংবা কোন বিপর্যয় না ঘটলে কৃষকের বাড়ির আঙিনা ভরে উঠবে সোনালী ধানের হাসিতে। বর্তমানে চলছে শেষ মূহুর্তের পরিচর্যা। ৮/১০ দিনের মধ্যেই ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত হয়ে পড়বে কৃষক-কৃষানীরা।

[৪] উপজেলার ছাতনী গ্রামের মিজানুর রহমান জানান, আমি ২ হেক্টর জমিতে ধান চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলন পাব। আশা করছি এবার দামও ভালো পাব।

[৫] ছাতনী গ্রামের নুর আমিন জানান, এবার আবাদে তেমন কোন রোগবালই হয়নি। ধান পাকতে শুরু করেছে। ৫/৭ দিন পরেই ধান কাটা শুরু করব। তবে প্রাকৃতিক দূর্যোগ ও সময় মত কৃষি শ্রমিক পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছি।

[৬] হাকিমপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোরো চাষের লক্ষমাত্রা ছিল ৬ হাজার ৫শ’ ৩৩ হেক্টর জমি। সেখানে আবাদ হয়েছে ৭ হাজার ৩শ’ ৫৫ হেক্টর । যা লক্ষমাত্রার চেয়ে ৮শ” ২২ হেক্টর বেশী। এবং উৎপাদনের লক্ষমাত্রা ৩০ হাজার ২শ’ ৪৫ মেট্রিকট্রন। এ উপজেলায় ধান কাটা মাড়াইয়ের জন্য ৩ টি কম্বাইন হারভেষ্টার ও ৩০ রিপার মেশিন আছে।

[৭] হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড. মোছা. মমতাজ সুলতানা জানান, ভালো ফলনের জন্য নিয়মিত ধান ক্ষেত দতারকি ও কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। প্রাকৃতিক দূর্যোগ না হলে উৎপাদন লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ