শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:৫৮ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নৌবাহিনীর মানবিক সহায়তা

ইসমাঈল ইমু: [২] করোনা মোকাবেলায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতার সামগ্রী বিতরণ করছে নৌবাহিনী। নৌবাহিনীর সদস্যরা রোববার রাজধানীর ভাষানটেক এলাকার ৩শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে।

[৩] এছাড়া খুলনা শহরের খালিশপুর বিহারী পল্লীতে ৩শ’ অসহায় পরিবার, রুপসা ঘাট এলাকার ৫শ’ পরিবার এবং খুলনার লবনচরা এলাকার ২শ’ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

[৪] অন্যদিকে চট্টগ্রামের কাঠগড়, ডেল পাড়া ও চড়হালদা এলাকার ৩শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বানৌজা মংলা কর্তৃক দিগরাজ বাজার ও তৎসংলগ্ন এলাকার ২শ’ অসহায় ও দুস্থ পরিবারের মাঝেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।

[৫] করোনার কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়