শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০১:৫১ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মে মাসের শুরুতেই আসছে ২১ লাখ ডোজ টিকা: স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক

শিমুল মাহমুদ, মহসীন কবির: [২] অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম বলেন, এক লাখ ডোজ টিকা দেবে কোভ্যাক্স, আর বিশ লাখ ডোজ দেবে সেরাম ইনস্টিটিউট।

[৩] স্বাস্থ্য মহাপরিচালক বলেন, যেহেতু টিকা শেষ হওয়ার আগেই আমরা পাচ্ছি, সুতরাং কোনো সংকট হবে না। আর গণটিকাদানের প্রথম ও দ্বিতীয় ডোজের কার্যক্রমও আমাদের চলবে।

[৪] খুরশিদ আলম বলেন, চীনের উপহারের টিকা নেওয়া হচ্ছে। এটা প্রয়োগের ব্যাপারে সিদ্ধান্ত দেবে করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। ভারতে করোনার নতুন রূপ শনাক্ত হওয়ায় দেশটির সঙ্গে জরুরি পণ্য পরিবহন ছাড়া সব ধরনের যোগাযোগ বন্ধের প্রস্তাব করা হয়েছে।

[৫] তিনি আরও বলেন, দেশে তিনটি ফার্মাসিউটিক্যালসের করোনার টিকা তৈরি সক্ষমতা আছে। সব ধরনের টিকা ব্যবহারের সময় কিছু ক্ষতি হয়। করোনার ক্ষেত্রেও পাঁচ থেকে দশ শতাংশের মতো ক্ষতি হয়ে থাকতে পারে। রোববার সকালে স্বাস্থ্য অধিদফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়