শিরোনাম
◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি ◈ ট্রাম্প‌কে চ‌্যা‌লেঞ্জ জানা‌তে উপসাগরীয় দেশগু‌লোর আট সেতু উ‌ড়ি‌য়ে দে‌বে ইরান

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০১:৫০ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার এক যুবক

মো.রাইসুল ইসলাম : [২] সিরাজগঞ্জের কামারখন্দে বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ রাশেদুল ইসলাম কেতু (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ।

[৩] শনিবার বিকেলে উপজেলার কোনাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাশেদুল ইসলাম কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের সোলায়মান আলী মন্ডলের ছেলে।

[৪] বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

[৫] এ সময় রাশেদুল ইসলামকে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় অস্ত্র আইনে মামলার পর শনিবার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়