শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ১১:১১ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্পেনে ২২ জনকে করোনাভাইরাস সংক্রমিত করার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

তাহমীদ রহমান: [২] স্পেনের ভূমধ্যসাগরীয় দ্বীপ মেয়োর্কার ৪০ বছর বয়সী বাসিন্দা ১০৪ ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রা ও কাশি নিয়ে কর্মস্থল ও শরীরচর্চা কেন্দ্রে গিয়েছিলেন। বিবিসি

[৩] তিনি কর্মস্থলজুড়ে হাঁটাহাঁটি করেছিলেন। সহকর্মীরা বাসায় যেতে বললেও তিনি তাতে সাড়া দেননি। তারপর তিনি মুখ থেকে মাস্ক নামিয়ে কাশি দেন। আর বলেন, আমি তোমাদের সবাইকে করোনা ভাইরাসে সংক্রমিত করতে চলেছি।

[৪] তিনি চলে যাওয়ার পর তাঁর পাঁচজন সহকর্মী এবং শরীরচর্চা কেন্দ্রে যাওয়া তিনজনের সংক্রমণ ধরা পড়েছিল। এই সংক্রমিতদের পরিবারের সদস্যদের মধ্যে ১৪ জনও সংক্রমিত হয়েছিলেন। তাঁদের মধ্যে তিনজন ছিল এক বছরের শিশু।

[৫] পুলিশের এক বিবৃতিতে বলা হয়, বেশ কয়েক দিন ধরে ওই ব্যক্তির উপসর্গ দেখা দিয়েছিল। কিন্তু তিনি শহরের কর্মস্থল থেকে বাড়িতে যেতে অস্বীকৃতি জানাচ্ছিলেন বারবার।

[৬] গত জানুয়ারির শেষ দিক থেকে এ ঘটনার তদন্ত করে আসা পুলিশ বলছে, ওই ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ আসার পর তাঁর সহকর্মীদের সতর্ক করা হয়েছিল। তাঁর থেকে যাঁরা আক্রান্ত হয়েছিলেন, তাঁদের কেউ গুরুতর অসুস্থ হননি। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ