শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৫:০৯ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় ভাঙ্গারির গোডাউনে আগুন

ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় ভাঙ্গারি দোকানের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টার করে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের পাশে আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ব্যাপারে ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুন লাগার খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে আগুনের ভয়াবহতা দেখে আরও ২টিসহ মোট ৪টি ইউনিট আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আছে তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কাজ করছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু বলা যাচ্ছে না। এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়