শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৫:১৩ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জৈব সুরক্ষা বলয় নিশ্চিত হলে হবে ঢাকা প্রিমিয়ার লিগ : নাজমুল হাসান পাপন

মাহিন সরকার: [২] করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি থামার লক্ষণ নেই। তাতে মে মাস থেকে ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর কোনও সম্ভাবনা দেখেন না বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। জৈব সুরক্ষা বলয় নিশ্চিত হলেই কেবল মাঠে গড়াবে এই প্রতিযোগিতা।

[৩] চলতি লকডাউন শেষ হচ্ছে ২৮ এপ্রিল। এর ৮ দিন পর ৬ মে মাঠে গড়ানোর কথা ছিল ঢাকা প্রিমিয়ার লিগের। কিন্তু তা পেছানো হচ্ছে বলে নাজমুল জানালেন। এরই মধ্যে দুই রাউন্ডের পর স্থগিত করা হয়েছে জাতীয় ক্রিকেট লিগ। এই টুর্নামেন্ট ফের কবে শুরু হবে তা স্পষ্ট নয়। যদিও দর্শকশূন্য স্টেডিয়ামে ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল।

[৪] কিন্তু ঘরোয়া ক্রিকেটের ফেরা নিয়ে কোনও নিশ্চয়তা দেননি নাজমুল। বিসিবি প্রধান শনিবার ২ এপ্রিল করোনার দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর রাজধানীর কুর্মিটোলো জেনারেল হাসপাতালে বলেন, এখন যে পরিস্থিতি (করোনা) আছে, এরকম পরিস্থিতিতে প্রিমিয়ার লিগ শুরু করা মোটেও ঠিক হবে না।

[৫] যতক্ষণ পর্যন্ত জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত লিগ শুরু করার কোনও সম্ভাবনা নেই। সেটা একদিন হোক বা ১০ দিন হোক। যদিও বিসিবি চেষ্টা করে যাচ্ছে। ওরা যদি আমাকে বুঝাতে পারে যে জৈব সুরক্ষা বলয়ে রেখে খেলা চালাতে পারবে, তাহলে শুরু করতে পারবো। এখন সম্ভাবনা খুবই ক্ষীণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়