শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০১:৪৭ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কন্যাসন্তান জন্ম দেওয়ায় পুত্রবধূকে বাড়িতে আনতে হেলিকপ্টার পাঠালেন শ্বশুর

ডেস্ক নিউজ: গত ২১ এপ্রিল ভারতের রাজস্থান রাজ্যের নাগর জেলায় এমন ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, জেলার হনুমান প্রজাপতের স্ত্রী চুকি দেবী গত ৩ মার্চ হাসপাতালে কন্যাসন্তান প্রসব করেন। শিশুটির নাম রাখা হয় রিয়া। জন্মের পর হাসপাতাল থেকে তাকে প্রথমে নেওয়া হয় রাজস্থানের হারসোলাভ গ্রামে তার নানাবাড়িতে।

সেখানে এক মাস থাকার পর গত ২১ এপ্রিল রিয়াকে নেওয়া হয় নাগর জেলার নিম্বড়ি চান্দয়াতা গ্রামে তার দাদাবাড়িতে। তবে রিয়ার দাদা মদনলাল কুমার যেনতেনভাবে নাতনিকে স্বাগত জানাতে রাজি ছিলেন না। কারণ, ৩৫ বছরের মধ্যে এই প্রথম তার পরিবারে কোনো কন্যাশিশুর জন্ম হয়েছে। আর তাই পুত্রবধূ ও নাতনিকে বাড়িতে আনতে হেলিকপ্টার পাঠিয়েছিলেন তিনি।

এ বিষয়ে রিয়ার বাবা হনুমান প্রজাপত সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, আমরা আমাদের বাড়িতে রাজকন্যার আগমনকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। এ জন্য আমি ও আমার পরিবার সর্বোচ্চ হেলিকপ্টারের ব্যবস্থাই করতে পারতাম এবং আমরা সেটাই করেছি।’

রিয়ার দাদা মদনলাল বলেন, ৩৫ বছর পর আমাদের পরিবারে একটি কন্যাশিশুর জন্ম হয়েছে। এই খুশিতেই আমরা এমন ব্যবস্থা করেছি। আমি আমার নাতনির সব স্বপ্ন পূরণ করব। সূত্র: এনডিটিভি, নিউজ ১৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়