শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ১১:৩৬ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ মাসের মধ্যে প্রথমবারের মতো করোনায় নতুন কোনো মৃত্যু নেই ইসরায়েলে

তাহমীদ রহমান: [২] বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণের জন্য ব্যাপকমাত্রায় ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি চালানোর পর মৃত্যুর সংখ্যা নতুন করে আর যুক্ত হয়নি।

[৩] গত বছরের জুনের শেষে দিকে প্রথম সংক্রমণের তীব্রতা নিরসনের পরে ইসরায়েলে মৃত্যুর সংখ্যা শূন্য নেমেছিলো। তবে চলতি বছরের জানুয়ারিতে শীর্ষে পৌঁছে এ সংখ্যা।

[৪] ইসরায়েল বিশ্বে টিকা দেওয়ার হার সবচেয়ে বেশি। বৃহস্পতিবার দেশটি পাঁচ মিলিয়ন টিকা দেওয়ার মাইলফলকে পৌঁছেছে।

[৫] স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের প্রায় নয় মিলিয়ন জনসংখ্যার ৫৩ শতাংশ এরও বেশি লোক প্রথম ও দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে।

[৬] স্বাস্থ্যমন্ত্রী ইউলি এডেলস্টাইন শুক্রবার টুইট করে বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থা ও ইসরাইল নাগরিকদের জন্য এটি একটি দুর্দান্ত অর্জন। আমরা সবাই মিলে করোনভাইরাস নির্মূল করছি। [৭] দেশটির নাগরিক ফাইজার ও বায়োএনটেকের দুই ডোজ টিকা নিয়েছে। এতে হাসপাতালে ভর্তি ও সংক্রমণ হ্রাস পেয়েছে। তবে বিদেশিদের ইসরাইলে প্রবেশে বিধিনিষেধ রয়েছে। তাদের দেশটিতে প্রবেশ করলে অবশ্যই আইসোলেশনে থাকতে হবে।

[৮] এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ভারতীয় নতুন ভ্যারিয়েন্টের সাতজন শনাক্ত হয়েছে। ইসরায়েল তার ভ্যাকসিনেশন কর্মসূচিতে এগিয়ে গেলেও ফিলিস্তিনি অঞ্চলগুলি পিছিয়ে গেছে। সম্পাদনা : রাশিদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়