শিরোনাম
◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে? ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ, তৈরি হচ্ছে তালিকা ◈ মেসিকে বার্সেলোনায় ফেরাতে চেয়েও পারেননি! কারণ জানা‌লেন প্রাক্তন সতীর্থ জাভি ◈ র‌শিদ খান নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ, সরব আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৭:৪২ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এভারটনের বিরুদ্ধে আত্মঘাতী গোলে ম্যাচ হারলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : [২] এমিরেটস স্টেডিয়ামে শুক্রবার (২৩ এপ্রিল) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি লেনোর আত্মঘাতী গোলেই জিতেছে এভারটন। আর শুন্য হাতে মাঠ ছাড়তে হলো আর্সেনালকে।

[৩] এবারের প্রিমিয়ার লিগে দুই লেগেই আর্সেনালকে হারাল এভারটন। গত ডিসেম্বরে প্রথম দেখায় গুডিসন পার্কে ২-১ গোলে হেরেছিল মিকেল আর্তেতার দল।

[৪] ভেস্তে যেতে বসা ইউরোপিয়ান সুপার লিগের বিরুদ্ধে সমর্থকদের সোচ্চার অবস্থান ছিল এই ম্যাচেও। স্টেডিয়ামের বাইরে হাজারো সমর্থক জড়ো হয়ে প্রতিবাদ জানায়। কয়েকজনের হাতে ছিল আর্সেনালের মার্কিন মালিক স্ট্যান ক্রোয়েঙ্কার বিরুদ্ধে লেখা প্ল্যাকার্ড। ‘আমরা ক্রোয়েঙ্কাকে চাই না’ ও ‘আমাদের ক্লাব থেকে চলে যাও’-এই বলে চিৎকার করছিল তারা।

[৫] ৩২ ম্যাচে ১৫ জয় ও সাত ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে এভারটন। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৪৬ পয়েন্ট নিয়ে আছে তার পরে। ৩৩ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের খুব কাছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড ১১ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে।

[৬] ইউনাইটেডের সমান ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লেস্টার সিটি। চার নম্বরে চেলসির পয়েন্ট ৫৫। সমান পয়েন্ট নিয়ে তার পরেই আছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। - গোল ডটকম/ জি নিউজ

  • সর্বশেষ