শিরোনাম
◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০২:০৮ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে সাত হাজার ইয়াবাসহ আটক-দুই: মোটরসাইকেল জব্দ

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়া এলাকা থেকে৭হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব১৫।এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

[৩] শুক্রবার বিকেলে হোয়াইক্যং ইউপি কম্বনিয়া এলাকা ইয়াবাসহ তাদের আটক করা হয়।আটকরা হলেন,হোয়াইক্যং ইউপি খারাংখালী পূর্ব মহেশখালী পাড়ার নবী হোসেনের ছেলে মোঃ ইউনুছ(২০)একই এলাকার মৃত আব্দুল শুক্কুরের ছেলে মোঃ ইমাম হোসেন(২২)।

[৪] এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ ক্যাম্পের সহকারীপরিচালক(মিডিয়া)সিনিঃএএসপি মোঃআবু সালাম চৌধুরী।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,হোয়াইক্যং ইউপি কম্বনিয়া পাড়ার মাদ্রাসা ইসহাকিয়া মারকাজুল উলুম হেফজখানা ও এতিমখানা সংলগ্ন রাস্তার উপর ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়।র‌্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে দুইজন মাদক কারবারি মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করতে সক্ষম হয়।উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতদের দেহ ও মোটরসাইকেলের সীটের নীচে তল্লাশি করে ৭হাজার ইয়াবা উদ্ধার করা হয়।এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

[৫] তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।উদ্ধারকৃত মোটরসাইকেল ও ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়