শিরোনাম
◈ ১২ দিনে ২৮ লাখ ডাউনলোড হয়েছে মেটার মিউজ ◈ চট্টগ্রাম-৩ আস‌নের আওয়ামী লীগের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ঢাকায় গ্রেপ্তার ◈ পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি কে‌নো ভারতকে ক্ষুব্ধ করে তুলছে ◈ দূরপাল্লা ও নগর পরিবহনে কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে বাসভাড়া ◈ অস্ট্রেলীয় নারীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে ৯০ হাজার ডলার ঘুষের অভিযোগ, গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি (ভিডিও) ◈ ‘ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে’: স্বাস্থ্যমন্ত্রী ◈ জাতিসংঘ অধিবেশনে যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী, জানালেন মাহদী আমিন ◈ মানুষ বনাম রোবটের প্রথম মুখোমুখি লড়াই, শেষ পর্যন্ত জিতল কে দেখুন ভিডিও ◈ স্বল্প ট্রিপ, সীমিত রুট ও প্রচারের ঘাটতিতে যাত্রী পাচ্ছে না পিংক বাস, প্রতিদিন ৫০–৬০ হাজার টাকা লোকসান বিআরটিসির ◈ মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট মোকাবিলায় লড়ছেন বাংলাদেশের এক তৈরি পোশাক কারখানা!

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৯:১৯ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৯:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেবিদ্বারে হাফেজ অলিউল্লাহ'র হত্যাকারীদের ফাঁসীর দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

শাহিদুল ইসলাম: কুমিল্লা দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মোবারক হোসেন’র চতুর্থ ছেলে হাফেজ মোঃ অলিউল্লাহ স্বাধীন'র হত্যা কারীদের ফাঁসীর দাবীতে শুক্রবার বাদ জুম্মা বিষ্ণপুর ঈদগাঁহ ময়দানে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

ফতেহাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ সেলিম উল্লাহর সঞ্চালনায় ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন ৬নং ফতেহাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম, সাইচাপাড়া সেবা সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড প্রাক্তন মেম্বার মোঃ খোরশেদ আলম সরকার, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ধনু মিয়া সরকার,নিহতের পিতা মোঃমোবারক হোসেন ও নিহতের বড় ভাই মনিরুল ইসলামসহ এলাকার সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে হাফেজ মোঃ অলিউল্লাহর পিতাসহ এলাকার সর্বস্তরের জনগনের একটাই দাবি হাফেজ মোঃ অলিউল্লাহ স্বাধীনের নিশংস ভাবে হত্যাকারীদের ফাঁসি চাই। এসময় স্বাধীনের হত্যাকারীদের ফাঁসি চাই, ফাঁসি চাই স্লোগানে মুখরিত হয় মানববন্ধন স্থান ঈদগাহ ময়দান।

উল্লেখ্য গত ২৫ মার্চ দুপুরে বান্দরবন জেলার লামা উপজেলার ৬নং রুপসীপাড়া ইউনিয়নের শিংঝিরি গ্রামের ১নং ওয়ার্ড ও ৫নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থানের গভীর জঙ্গলে অলিউল্লাহ স্বাধীনকে শ্বাসরোধে হত্যা পূর্বক মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়। ওই ঘটনার এক মাস পর তার মরদহে উদ্ধার করেছে লামা থানা পুলিশ। একই সাথে ঘাতক ফয়েজ আহমেদ ও আরিফকে আটক করেছে লামা থানা পুলিশ।

হাফেজ মোঃ অলিউল্লাহর বড় ভাই মোহাম্মদ শাহিন (বাবু) ২৬ এপ্রিল বুড়িচং থানায় একটি জিডি করেন এবং মোবাইল ট্রাক এর মাধ্যমে লামা থানায় অভিযোগ করলে লামা থানা পুলিশ অভিযান চালিয়ে তদন্তের মাধ্যমে মোঃ ফয়েজ ও মোঃ আরিফ কে গ্রেফতার করেন।

২০এপ্রিল ২০২১ইং তারিখ রাতে বান্দরবানের লামা উপজেলার ৬নং রূপসীপাড়া ইউনিয়নের ১নং এবং ৫নং ওয়ার্ড এর মধ্যবর্তী স্থান শিংঝিরি নামক এলাকার গভীর জঙ্গল থেকে লামা থানা পুলিশের অভিযানে হাফেজ মোঃ অলিউল্লাহ স্বাধীন(১৯) পিতাঃ মোঃ মোবারক হোসেন গ্রামঃ বিষ্ণপুর ৮ নং ওয়ার্ড, ৬ নং ফতেহাবাদ ইউনিয়ন, থানা দেবীদ্বার, জেলা কুমিল্লা নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

ময়নাতদন্ত শেষে ২১এপ্রিল দুপুর ২ ঘটিকায় হাফেজ মোঃ অলিউল্লাহ স্বাধীনের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। স্বাধীনের লাশ রাত ১১ টায় তার নিজ বাড়ি দেবিদ্বার উপজেলার বিষ্ণপুর গ্রামে আনা হয়। গত দিন ২২শে এপ্রিল সকাল ১০ ঘটিকায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

 

  • সর্বশেষ