শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:০৯ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় ইয়াবা ও জাল নোটসহ ৩ আর্মড পুলিশ আটক

কায়সার হামিদ : [২] কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা অধ্যুষিত তানজিমারখোলা এলাকা থেকে ৩ পুলিশ সদস্য ১৮'শ পিস ইয়াবা ও জাল নোটসহ আটক হয়েছে।
[৩] প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ৮ এপিবিএন পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই সোহাগ ও দুই কনস্টেবল মিরাজ ও নাজিমের ব্যক্তিগত কক্ষে আর্মড পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতা করে।
[৪] সূত্র জানায়, ক্যাম্প-১৩ ব্লক-এ এর হেডমাঝি একরামকে এসআই সোহাগ ইয়াবা বিক্রি করে দেবার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল। পরে হেড মাঝি একরাম বিষয়টি ৮ এপিবিএন সিনিয়র এএসপি কামরুল ইসলামকে জানায়। পরবর্তীতে গোপনে অনুসন্ধানে গিয়ে হেডমাঝি একরামের সঙ্গে এসআই সোহাগের বাকবিকন্ডার সময় এক পুলিশ কর্মকর্তা ঘটনার সম্পৃক্ততা নিশ্চিত হয়। পরে অভিযান চালিয়ে ইয়াবা ও জাল নোটসহ তাদের আটক করা হয়েছে। আটক ৩ পুলিশ সদস্যকে রাতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী
  • সর্বশেষ
  • জনপ্রিয়