শিরোনাম
◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার ◈ কালিয়াকৈর হাইটেক পার্কে ১০০ কোটি ডলারের নয়, ১০ কোটি ডলারে ক্যান কারখানা গড়ছে চীনা প্রতিষ্ঠান ◈ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ◈ যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ◈ ইতালিসহ ইউরোপে চাকরির সুযোগ: বিনা মূল্যে প্রশিক্ষণ পাবেন ৩ হাজার বাংলাদেশি, আবেদন করবেন যেভাবে ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই, বদলাবে শিখনপদ্ধতি ◈ লন্ডন হাইকমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভিসা সার্ভার নিয়ে সতর্কবার্তা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৫:৪০ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে ৩ কৃষকের জমির ধান কেটে দিল উপজেলা যুবলীগের নেতাকর্মীরা

স্বপন দেব: [২] মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায় ৩ জন কৃষকের এক একর জমির ধান কেটে দিয়েছে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার বাস্তবায়ন ঘটাতে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে তারা এই কার্যক্রম করেন। ধান কাটা কর্মসূচিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ রেজাউল রহমান সুমন।

[৩] করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় কমলগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের খুশালপুর এলাকায় কৃষক আজাদ মিয়া, ফারুক মিয়া ও শহীদ মিয়ার এক একর জমির ধান কেটে বাড়িতে পৌছে দেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা। যুবলীগের এমন সহমর্মিতায় আবেগাপ্লুত হয়ে পড়েন কৃষক আজাদ মিয়া গংরা ।

[৪] যুবলীগ নেতাকর্মীরা পাকা ধান কেটে দেয়ায় কৃষক আজাদ মিয়া, ফারুক মিয়া ও শহীদ মিয়া বলেন, ‘ধান কাটার উপযুক্ত সময় হলেও লকডাউনের কারণে শ্রমিক সংকটে পড়ি। এলাকায় যে শ্রমিক পাওয়া যায় তাদের মজুরি বেশি হওয়াতে ক্ষেতের ধান পাকার পরও তা কাটতে না পারায় ক্ষতির শঙ্কায় ছিলাম। যেখানে শ্রমিকের অভাবে জমির পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ভূগছিলেন তারা, সেখানে দেড় ঘণ্টার মধ্যে যুবলীগের নেতাকর্মীরা জমির সব ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

[৫] কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, ‘লকডাউনের ২য় ধাপে শ্রমিক ও অর্থ সংকটের কারণে এক একর জমির পাকা ধান কাটতে পারছিলেন না পৌর এলাকার খুশালপুর গ্রামের কৃষক আজাদ মিয়াসহ তিন কৃষক। ক্ষেতেই ধান নষ্ট হওয়ার উপক্রম ছিল। আমার খবর পেয়ে শুক্রবার সকাল ১০টায় যুবলীগের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা সেখানে যাই। আমরা ওই তিন কৃষকের প্রায় এক একর জমির ধান কেটে দেই।

[৬] ধান কাটা কর্মসূচিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ রেজাউল রহমান সুমন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুল, সায়েখ আহমেদ, সদস্য নিয়াজ মুর্শেদ রাজু, আলাল মিয়া, জহিরুল ইসলাম নান্নু, সাইফুল ইসলামসহ অর্ধশতাধিক যুবলীগ নেতা কর্মীরা। তাছাড়া ধান কাটা শেষ হলে আমরা সবাই মাথায় করে ধান নিয়ে ঐ তিন কৃষকের বাড়িতে পৌঁছে দেই।’

[৭] তিনি আরো বলেন, ‘করোনার এই দূর্যোগকালীন সময় মাননীয় প্রধানমন্ত্র শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন তার বাস্তবায়ন ঘটাতেই কেন্দ্রীয় যুবলীগের নির্দেশেই আমরা উপজেলা যুবলীগ এ ধান কাটার কর্মসূচির উদ্বোধন করি। ধান কাটার কার্যক্রম যুবলীগের অব্যাহত থাকবে।’

 

 

 

  • সর্বশেষ