শিরোনাম
◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০১:৪৯ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাথরঘাটায় দুদিনের ব্যবধানে অর্ধশত ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

অমল তালুকদার:[২] বরগুনার পাথরঘাটায় গত দুদিনের ব্যবধানে ৩৯জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এদের মধ্যে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ১২ জন রোগী নতুন ভর্তি হয়েছে । শুক্রবার এরিপোর্ট তৈরি কালে সর্বশেষ খবরে জানাগেছে প্রায় অর্ধশত রোগী হাসপাতালে ভর্তি রয়েছে ।

[৩] ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপে হাসপাতাল এক ধরনের বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে।রোগী এবং রোগীদের স্বজনদের চাপে হাসপাতালে করোনার সামাজিক দূরত্ব বিঘ্ন ঘটছে।২৩ এপ্রিল শুক্রবার দুপুরে সরেজমিন পাথরঘাটা হাসপাতালে উপস্থিত হয়ে এ চিত্র দেখা গেছে।

[৪] হাসপাতালে ভর্তি আবজা্র (৪০),নয়ন (১০),রিয়ামনি (১২)জহুরা (৬৫)আছমা (২৪)পুতুল(২৫),কৃষ্ণকান্ত(৮০) জয়নাল (৭২), মাহিনুর(৩৫) গোলাম ফারুক (৫৫)মরিয়ম(আড়াই বছর) রাশেদুল(৯) সাহেব আলী(৫৫),জামাল(৩০)
আ কুদ্দুস (৭০)রাব্বি(৫) সহ এদের বেশ ক'জন স্বজনের সঙ্গে কথা বলে জানাগেছে স্যালাইনের অভাব রয়েছে এখানে। চিকিৎসা সেবাতেও নানা অনিয়ম এবং সমস্যা রয়েছে। বেড সংকটের কারণে মেঝেতেও রোগীদের অবস্থান করতে দেখা গেছে।

[৫] পাথরঘাটা হাসপাতালের টিএইচও আবুল ফাত্তাহ'র বরাত দিয়ে কর্তব্যরত জ্যেষ্ঠ নার্স কবিতা রানী কর্মকার বলেন,এই এলাকায় ডায়রিয়া মহামারী আকারে ছরিয়ে পরেছে।

[৬] স্যালাইন সেট ,খাবার স্যালাইন , জিংক ট্যাবলেট ,মাক্স ইত্যাদির সংকট দেখা দিয়েছে।চিকিৎসাসেবা দিতে গিয়ে এখানের ডাক্তার-নার্সরা ও এখন ক্লান্ত হয়ে পরেছেন বলে জানা গেল তাদের সঙ্গে কথা বলে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়