শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১১:১৪ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনায় গোয়েন্দা পুলিশের অভিযানে রিভলভার ও গুলিসহ যুবক গ্রেফতার

সাগর আকন:[২] বরগুনার ডিবি পুলিশের অভিযানে ২২ এপ্রিল (বৃহস্পতিবার) রাত ১০ টার দিকে শহরে উত্তর পাড়ে গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রাম থেকে একটি আধুনিক বিদেশি রিভলভার ও ৪রাউন্ড গুলি সহ রিপন(৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

[৩] ডিবি পুলিশের ওসি,আবুল বাশার জানান, রিপন একজন তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ী। দীর্ঘ দিন যাবৎ তাকে মাদকসহ গ্রেপ্তারের চেস্টা করা হচ্ছে। তারবাড়ী আমতলি উপজেলার পৌরসভার সবুজ এলাকায় হলেও কয়েকমাস আগে বরগুনার খাজুরতলায় বাসাভাড়া নিয়ে বসবাস করে আসছে। রিপন নিজেকে একজন শ্রমিক দাবী করলেও মাদক ব্যাবসার সাথে অস্র ব্যাবসায়ও জড়িয়ে পড়ে বলে জানায় ডিবি পুলিশ।

[৪] আরও জানান যে, বিশ্বস্ত সুত্রে রিপনের অবস্হানের সংবাদ পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তার ঘরে তল্লাশি করে চকির নীচে পেরেক দিয়ে আটকানো অবস্হায় গুলি ভর্তি রিভলভার উদ্বার করে।

[৫] তল্লাশি সময় বাড়ীর মালিক সহ প্রতিবেশীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বরগুনা সদর সার্কেল মেহেদী হাসান বলেন, রিপনের বিরুদ্বে অস্র আইনে মামলা দায়ের করা হচ্ছে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ