শিরোনাম
◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৮:৪৯ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: চট্টগ্রামে ৮ প্রতিষ্ঠানকে সাড়ে ৬৭ হাজার জরিমানা

দিদারুল আলম: মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও ওজনে কারচুপি করার দায়ে চট্টগ্রাম নগরীতে ৮ প্রতিষ্ঠানকে সাড়ে ৬৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর মোগলটুলি, টিএন্ডটি কলোনি বাজার, সিডিএ আবাসিক, দেওয়ানহাট, দামপাড়া ও ২ নম্বর গেট এলাকায় তদারকিমূলক অভিযানে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ ও সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ডবলমুরিংয়ের সিডিএ আবাসিক এলাকার জনতা ফার্মেসিকে ১৫ হাজার টাকা, অননুমোদিত রং, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় মিসফালাহ্ স্টোরকে ২০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ আটা-ময়দা, চকোলেট ড্রিঙ্ক ও লাচ্ছি সংরক্ষণ করায় মা-বাবার দোয়া ফ্যামিলি শপকে ২০ হাজার টাকা, মূল্যতালিকা প্রদর্শন না করায় লাকী প্লাজা এলাকার মালু সওদাগরের মাংসের দোকানকে ২ হাজার টাকা, সোহেলের মাংসের দোকানকে ২ হাজার টাকা, মোতালেবের মুরগীর দোকানকে ২ হাজার টাকা ও ইয়াকুবের মুরগীর দোকানকে ২ হাজার ৫০০ টাকা, ওজনে কারচুপি করায় জমির সওদাগরের মুরগীর দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়