শিরোনাম
◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৮:১৯ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে বড় জয় বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক : [২] বার্সার একচেটিয়া আধিপত্যের মাঝে প্রতিপক্ষ গেতাফে গা ঝাড়া দিলেও সুবিধা করতে পারেনি একদমই। শেষ পর্যন্ত বড় জয়েই শক্ত অবস্থান ধরে রাখল কাতালান ক্লাবটি।

[৩] ক্যাম্প ন্যুয়ে বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে লা লিগার ম্যাচে ৫-২ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করার পাশাপাশি রোনালদ আরাহোর গোলে অবদান রেখে ম্যাচের নায়ক মেসি। স্বাগতিকদের শেষ গোলটি করেন অঁতোয়ান গ্রিজমান।

[৪] গত অক্টোবরে ঘরের মাঠে বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়েছিল গেতাফে। সেটাই ছিল মৌসুমে মেসিদের প্রথম হার। লিগে টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার পর গত রাউন্ডে রিয়াল মাদ্রিদের মাঠে হেরে বসে বার্সেলোনা। অবশ্য সেই ধাক্কা ইতোমধ্যে দারুণভাবে সামলে নিয়েছে তারা। গত শনিবার আথলেতিক বিলবাওকে ৪-০ গোলে উড়িয়ে ঘরে তুলেছে কোপা দেল রে শিরোপা। আরেকটি দারুণ পারফরম্যান্সে লিগেও জয়ের পথে ফিরল কুমানের দল, শিরোপা ভাগ্য রাখল নিজেদের হাতেই।

[৫] ৩১ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে তিনে ফিরল বার্সেলোনা। একটি করে ম্যাচ বেশি খেলা রিয়াল ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট যথাক্রমে ৭০ ও ৭৩। দিয়েগো সিমেওনের দলের চেয়ে বার্সেলোনা ৫ পয়েন্টে পিছিয়ে। তবে একটি ম্যাচ কম খেলায় এবং তাদের সঙ্গে ফিরতি লেগ বাকি থাকায় শিরোপা ভাগ্য বার্সেলোনার হাতে। বাকি ম্যাচগুলো জিতলেই শিরোপা যাবে বার্সেলোনায়। - মার্কা /বিডিনিউজ

  • সর্বশেষ