শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ১১:২৭ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশফেরতদের কোয়ারেন্টাইন ৫ দিন করার প্রস্তাব

বাশার নূরু: [২] বর্তমানে বিদেশ থেকে আসা বিশেষ ফ্লাইটগুলোর যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। তবে এই দিনক্ষণ কমিয়ে পাঁচ দিনে আনার চিন্তাভাবনা করছে সরকার।

[৩]সম্প্রতি স্বাস্থ্য অধিদফতর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে এ বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। তবে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, কোয়ারেন্টাইন কমিয়ে আনার সিদ্ধান্ত একান্তই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)।

[৪] এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, স্বাস্থ্য অধিদফতর থেকে এমন একটি প্রস্তাব এসেছে। তবে লিখিতভাবে কিছু জানানো হয়নি। এ বিষয়ে ভাবা হচ্ছে। তবে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে সার্কুলার জারি করা হবে।

  • সর্বশেষ