শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৪:২৯ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেফাজতের ১৬ মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পিবিআই

সুজন কৈরী: সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে তাণ্ডবের ঘটনায় এবং মামুনুলের রিসোর্ট কাণ্ডে দায়ের করা মামলাগুলোর মধ্যে ১৬টি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার দুপুরে পিবিআই প্রধান ডিআইজি বনোজ কুমার মজুমদার বলেন, গত ২৬ মার্চের পর মনিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় হেফাজতে ইসলামের বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের হয়। ওইসব মামলার পুলিশ সদর দপ্তরের নির্দেশে পিবিআই ১৬টি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে। মামলাগুলো নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, গত ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের কিছু স্থানে হেফাজতে ইসলাম সহিংসতার ঘটনা ঘটায়। সেই ঘটনার সূত্র ধরে পরবর্তীতে আরও বিভিন্ন জেলায় সহিংসতা ঘটে। পিবিআই শুরু থেকেই প্রতিটি মামলার ঘটনায় ঘটনাস্থল অনুসারে স্থিরচিত্র ও ভিডিওচিত্র ধারণ করে রাখতে চেষ্টা করেছে। এসব ঘটনায় অনেকগুলো মামলা হয়েছে। পিবিআই ১৬টি মামলার তদন্তভার পেয়েছে।

পিবিআই প্রধান বলেন, বেশিরভাগ মামলার ডকেট আমরা পেয়েছি, দুই-একটি পাওয়ার অপেক্ষায় রয়েছি। এসব মামলায় অনেকের কাছেই কিছু ভিডিওচিত্র রয়েছে সেগুলো আনার চেষ্টা করছি। পিবিআই এসব ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত করতে চেষ্টা করবে। যারা সহিংসতাকাণ্ডে জড়িত ছিলেন না তারা যেন এসব মামলায় কোনোভাবেই সম্পৃক্ত না হয় সে বিষয়টি খেয়াল রাখবে পিবিআই।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। ব্যাপক সহিসংতা চালানো হয় ব্রাহ্মণবাড়িয়ায়। টার্গেট করে হামলা চালানো হয় সরকারি স্থাপনায়। করা হয় অংগ্নিসংযোগ। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা রণক্ষেত্রে পরিণত করে হেফাজতিরা। এসব সহিংসতার ঘটনায় দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি মামলা হয়।

এর আগে পুলিশ সদর দপ্তরের নির্দেশে হেফাজতে ইসলামের ২৩টি মামলার দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়