শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০২:৩৭ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

ফজলুল হক:[২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভুঙ্গাবাড়ি এলাকায় বৃহস্পতিবার ভোরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর। তার পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলার ভুঙ্গাবাড়ি এলাকায় বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে এ ঘটনা ঘটে।

[৩] ওই এলাকায় এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

[৪] পরে পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কালিয়াকৈর থানার (ওসি)অপারেশন সেলিম পারভেজ বিষয়টি নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়