শিরোনাম
◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন সরকার পছন্দের লোককে বসাবে, এটাই স্বাভাবিক : তাজুল ইসলাম (ভিডিও) ◈ দিল্লি বা ইসলামাবাদ নয়, তারেক রহমানের হাত ধরে নতুন পথে বাংলাদেশ  ◈ ভারতে ‌গি‌য়ে নিজ দ‌ল জিম্বাবু‌য়ের খেলা দেখার মতো অর্থ নেই ভক্তদের

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ১১:১৫ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ১১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামগড়ে পিকআপ সিএনজি সংঘর্ষে আহত ৩

এমদাদ খান: খাগড়াছড়ির জেলা রামগড় উপজেলার পাতাছড়ায় প্রাণ আরএফএল গ্রুপ এর পণ্য পরিবহনকারী পিকআপ ভ্যানের সাথে সিএনজির অটো রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।

আহতরা হলেন গর্জনতলীর সিএনজি চালক মোঃ জামাল উদ্দিন (৪৫) মানিকচন্দ্র পাড়ার রামগড় সরকারি কলেজ পড়ুয়া ছাত্রী চিত্তরানী ত্রিপুরা (২০) ও স্থানীয় কৃষক হাবিবুর রহমান (৮০)।

বুধবার ১২টার দিকে উপজেলার পাতাছড়া এলাকায় (কামাল মেম্বার)এর বাড়ির সামনে খাগড়াছড়ি -ফেনী মহা সড়কের উপর এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সাবিনা ইয়াসমিন ও ডাঃ হারুন জানান,বিকট শব্দ শুনে রাস্তায় গিয়ে দেখি খাগড়াছড়ি থেকে ফেনী গামী প্রাণ-আরএফএল গ্রুপের একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো - অ ১৩-০৫৯০) ও রামগড় থেকে পাতাছড়া গামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে রাস্তা একপাশে পরে আছে।সিএনজির চালক ও যাত্রীরা ভিতরে আটকে চিৎকার করছে।প্রতিবেশী ও পথচারীদের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত রামগড় হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে রামগড় থানার সেকেন্ড অফিসার এস আই মুজিবুর রহমান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানের চালাক সহ সিএনজি আটক করে থানা নিয়ে আসা হয়েছে। আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকৎসা দেওয়া হচ্ছে। তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়