শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৭:১৩ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে হস্তশিল্পখাতে ২ মিলিয়ন ডলারের সহায়তা

রাশিদ রিয়াজ : ইরানের পশ্চিম আজারবাইজানে হস্তশিল্প খাতে কর্মরত শিল্পীদের এ সহায়তা দেওয়া হয়েছে। তাসনিম বার্তা সংস্থাকে কালচারাল হেরিটেজ, টুরিজ্যম এন্ড হ্যান্ডিক্রাফ্টস ডিপার্টমেন্টের মহাপরিচালক জালিল জাব্বারি বলেন এ সহায়তার মাধ্যমে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করা হবে। এধরনের পাঁচটি প্রকল্পের মধ্যে একটি থ্রি স্টার হোটেল, দুটি টুরিজ্যম কমপ্লেক্স, একটি এ্যাকোমোডেশন কমপ্লেক্ট ও ফোর স্টার হোটেল নির্মাণ করা হবে। এসব প্রকল্পে কর্মসংস্থান হবে ৩১৮ জনের। কয়েক মাসের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। গত বছর পশ্চিম আজারবাইজানে ৫টি টুরিস্ট এ্যাকোমেডোশন ইউনিট নির্মাণ করা হয়।

জালিল জাব্বারি বলেন হস্তশিল্প শিল্পীদের বিশেষ ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে ট্যুরিস্ট গাইড, ট্রাভেল এজেন্সি, ট্যুরিজ্যম ট্রান্সপোর্ট কোম্পানি, ট্যুরিজম এডুকেশনাল ইনস্টিটিশন, ইকো-লজ, ঐতিহ্যবাহী নিবাস, হোটেল, এ্যাপার্টমেন্ট হোটেল, মোটেল ও গেস্ট হাউস, ট্যুরিজম কমপ্লেক্স , বিনোদন কেন্দ্রগুলো পরিচালনায় বিশেষ ঋণ সহায়তা দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়