শিরোনাম
◈ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী ◈ গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন ◈ ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার কোটি, তিন মাসে বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি ◈ সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি: বৈধতা চ্যালেঞ্জ করে রিট ◈ আমরা মক্কা জোটকে ইরানবিরোধী মনে করি না: ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ◈ স্পীকার-ভারতীয় হাইকমিশনার বৈঠক: জনগণকেন্দ্রিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব ◈ সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ◈ ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ◈ বিদিশার জামিন নামঞ্জুর ◈ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৪:১৬ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পল্টনে ৫৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

সুজন কৈরী: রাজধানীর পল্টন মডেল থানাধীন এলাকা থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধারসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদ হাসান ওরফে আজাদ (২১), নাজিমুল ইসলাম ওরফে রকি (২০) ও আব্দুল করিম ওরফে শামীম (১৮)। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, কুমিল্লা থেকে কাভার্ড ভ্যানে করে গাঁজার চালান রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে আসার তথ পায় র‌্যাব-৩। ওই তথ্যে মঙ্গলবার রাতে পল্টন মডেল থানাধীন নয়াপল্টনের জোনাকী সুপার মার্কেটের সামনে অভিযান চালায় ব্যাটালিয়নের একটি দল। এ সময় কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করে ৫৬ কেজি গাঁজা উদ্ধার ও ও ভ্যানটি জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় তিনজনকে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

  • সর্বশেষ