শিরোনাম
◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৩:৪৩ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানের বিশেষ ২ আমল

ইসলাম ডেস্ক: মাহে রমজান অত্যন্ত বরকতময় এবং আল্লাহর মহিমান্বিত মাস। পবিত্র এ মাস দোয়া কবুলের মাস। এ মাসের প্রতিটি মুহূর্ত মূল্যবান। রমজানে ইবাদত করলে সওয়াব বেশি। রমজানে ইবাদত করলে অন্যান্য মাস বা সময়ের থেকে দশ থেকে সাতাশ গুণ বেশি সওয়াব পাবে বান্দারা। আর আল্লাহ তা’আলা নিজে রোজার প্রতিদান দেবেন। ডেইলি বাংলাদেশ

রমজান মাসে ইবাদতের বিষয়ে হযরত আবু হুরাইরাহ (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, প্রত্যেক আদম সন্তান ভালো কাজের প্রতিদান দশ থেকে সাতশ’ গুণ বেশি পাবে। রোজা আল্লাহর জন্য। আল্লাহ নিজেই এর প্রতিদান দেবেন। (মুসলিম–২৭০৭)

সেহরি খাওয়া বরকত: সেহরি খাওয়া সুন্নত। হজরত মুহাম্মদ (সা.) রোজাদারকে সেহরি খাওয়ার জন্য বলেছেন। রাসূল (সা.) এরশাদ করেছেন, তোমরা সেহরি খাও। কেননা, সেহরিতে বরকত আছে। (সহিহ মুসলিম : ১০৯৫)

সুবহে সাদিকের কাছাকাছি সময় সেহরি খাওয়া মুস্তাহাব। তবে সেহরি খাওয়ার ক্ষেত্রে এতটা বেশিও সময় নেয়া যাবে না যাতে সুবহে সাদেক হওয়ার আশঙ্কার সৃষ্টি হয়।

জামাতে নামাজ আদায়ের সওয়াব: আজানের কিছুক্ষণ আগে থেকে মসজিদে নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিতে হয়। বাসায় অজু করে মসজিদে গিয়ে প্রথমেই ‘তাহিয়্যাতুল মসজিদ’-দুই রাকাত নামাজ আদায় করা সুন্নত। মুয়াজ্জিন আজান দেয়ার আগ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন দোয়া পড়া ও কোরআন তেলাওয়াত করার জন্য সময় থাকে। মুয়াজ্জিন আজান দেয়ার সময় আজানের জবাব দেয়া সুন্নত। এরপর আজান শেষ হলে আজানের দোয়া পড়া সুন্নত। আজান শেষ হলে নামাজ শুরুর আগ পর্যন্ত দোয়া পড়া ও কোরআন তেলাওয়াত করা যেতে পারে। এরপর আজান শেষে জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায় করা এবং ফরজ নামাজের সুন্নত আদায় করা।

জামাতের সঙ্গে নামাজ আদায়ের বিষয়ে ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন, একাকী নামাজ আদায়ের চেয়ে জামাতে নামাজ আদায়ে সাতশ গুণ বেশি সওয়াব। (বুখারি, হাদিস নং : ৬৪৫)

এছাড়াও রাসূল (সা.) বলেন, ‘নামাজের অপেক্ষায় থাকা ব্যক্তি নামাজে আছেন তথা নামাজে থাকার সওয়াব পাবেন।’ (সহিহ বুখারি, হাদিস নং : ৬৪)

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়