শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজতে ইসলামের হরতাল সমর্থনকারীদেরও আইনের আওতায় আনুন: বিএসএএফ

সমীরণ রায়: [২] বুধবার বাংলাদেশ সোস্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম (বিএসএএফ) প্রধান সমন্বয়ক মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী ও সমন্বয়ক শেখ জনি ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, কওমি মাদরাসার কোমলমতি ছাত্রদেরকে উসকানি দিয়ে মাঠে নামিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতার আন্দোলনের নামে সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের প্রকাশ্যে হেফাজতে ইসলাম হলেও নেপথ্য নায়ক অন্য কেউ। আর সেই সময়ের গণমাধ্যমে প্রকাশিত খবর লক্ষ্য করলেই তা স্পষ্ট হবে, বিএনপি-জমায়াতই তাদের আন্দোলনের নেপথ্যের কারিগর ও পৃষ্টপোষক। এটি দিবালোকের মত স্পষ্ট। তাই এই নেপথ্য নায়ক, কুশিলব, হেফাজতের হরতালে সমর্থনদাকারী ও পৃষ্টপোষকদের গ্রেফতার করে আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।

[৩] তারা বলেন, হেফাজতে বর্তমান কমিটির অধিকাংশ নেতৃত্বই হলো বিএনপি-জমাত জোটের শরিক খেলাফত মজলিশ (ড. আহমেদ আবদুল কাদের), ইসলামী ঐক্যজোট (এডভোকেট আবদুর রকিব) অংশের নেতারাই। এরা কমিটির প্রায় ৭০%। অন্য ইসলামিক দলের নেতাদের আধিপত্য একেবারেই কম। সুতরাং এর পেছন থেকে বিএনপি-জমায়াতের পরোক্ষ পৃষ্টপোষকতা রয়েছে।

[৪] তারা আরও বলেন, হেফাজতের হরতালে ২০ দল প্রকাশ্যে সমর্থন না দিলেও জমায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এডভোকেট এহসানুল হুদা প্রকাশ্যে সমর্থন দিয়েছেন এবং দলের নেতা-কর্মীদের নিয়েও মাঠে থাকার ঘোষণা দেন।

[৫] তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ঐক্যের প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা শেখ হাসিনার সরকার উৎখাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিক্রিয়াশীল, ৭১'র পরাজিত শক্তি ও জমায়াতের পৃষ্টপোষকতায় বেড়ে উঠা ষড়যন্ত্রকারী হেফাজত নেতাদের পাশাপাশি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল (অব.) ইবরাহিম, জাতীয় দলের সভাপতি এডভোকেট এহসানুল হুদা, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তাই দেশের আইনশৃঙ্খলার উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীল পরিবেশের লক্ষ্যে এদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়