শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও)

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০১:২১ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিডিও ডেটিং অ্যাপ নিয়ে আসছে ফেসবুক!

প্রযুক্তি ডেস্ক: জীবনসঙ্গী খুঁজছেন, এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ভিন্ন ঘরানার “ডেটিং অ্যাপ” আনছে ফেসবুক। “স্পার্কড” নামে ওই অ্যাপটিতে মেসেজের মাধ্যমে নয় বরং সরাসরি ভিডিও আপলোড করার সুবিধা থাকবে। এমনকি এতে প্রোফাইল তৈরিরও কোনও প্রয়োজন পড়বে না। ঢাকা ট্রিবিউন

ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, ডেটিং অ্যাপটিতে প্রোফাইল তৈরির প্রয়োজন না হলেও নিবন্ধনের সময় ব্যবহারকারীকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। কেমন ধরনের মানুষ পছন্দ, তাও উল্লেখ করতে হবে। প্রাথমিকভাবে ৪ মিনিটের ভিডিও করা যাবে। ভিডিওটি দেখে কাউকে পছন্দ হয়েই যায়, সেক্ষেত্রে নতুন করে আরও ১০ মিনিটের ভিডিও আপলোডের সুযোগ পাবে ব্যবহারকারী।তবে প্রোফাইল না থাকায়  একজন কতগুলো ভিডিও করতে পারবেন, সে বিষয়ে এখনো কিছু জানায়নি ফেসবুক।

যুক্তরাষ্ট্রের ৪৭ জনকে নিয়ে অ্যাপটির পরীক্ষা করা হচ্ছে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগেও ২০১৯ সালে ফেসবুক ডেটিং নামে একটি অ্যাপ চালু করেছিল ফেসবুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়