শিরোনাম
◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন ◈ বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য! ◈ ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০১:০২ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোদাগাড়ী পৌরসভার মেয়র বাবু মারা গেছেন

সাইফুল ইসলাম:[২]  ভারতের বেঙ্গালুরুতে নারায়ণা হেলথে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২১ এপ্রিল) ভোরে তিনি মারা গেছেন।

[৩] মনিরুল ইসলাম বাবু রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক। গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লার বাসিন্দা ছিলেন তিনি। হৃদরোগে চিকিৎসার জন্য সম্প্রতি স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে নিয়ে তিনি ভারতে গিয়েছিলেন। জান্নাতুল ফেরদৌস তাঁর মৃত্যুর বিষয়টি পরিবারকে জানিয়েছেন।

[৪] মেয়রের ভাই ওলিউল্লাহ হবি জানান, হার্টের সার্জারির জন্য মেয়র ভারতে যান। সার্জারির আগে শারীরিক পরীক্ষার সময় দেখা যায়- তাঁর কিডনি নষ্ট। এ কথা শুনে তাঁর ভাইয়ের ব্রেইন স্ট্রোক হয়। এরপর তিন দিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার ভোরে মারা গেছেন।

[৫] তাঁর মরদেহ বেঙ্গালুরু থেকে বিমানে প্রথমে কলকাতা আনা হবে। এরপর বেনাপোল স্থলবন্দর দিয়ে মরদেহ দেশে আনা হবে। মৃত্যুকালে মেয়র স্ত্রী, মা, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

[৬] মনিরুল ইসলাম বাবু গোদাগাড়ী পৌরসভায় টানা দুইবার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাবু ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে বড় ব্যবধানে নৌকার প্রার্থীকে পরাজিত করেন। এর আগেরবার তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েই মেয়র হয়েছিলেন।সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়