শিরোনাম
◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার ◈ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? ◈ যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় চাপে অর্থনীতি, বাড়ছে পরিবহন ব্যয় ◈ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ৮০০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ৩ হাজারের বেশি ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা তৃতীয় জয়, খেলার আ‌গে নেপাল-তিব্বতে নিহতদের স্মরণ   ◈ ইরানের সঙ্গে সম্পর্ক রাখলে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ◈ হ‌কি বিশ্বকা‌পে স্পেনকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন জার্মানি ◈ ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর মারামারি, ফিফার ১০ ম্যাচের শাস্তি নিয়ে প্রশ্ন তুল‌লেন আর্জেন্টিনার পারেদেস ◈ জুলাইয়ে বিদেশি ঋণ পাওয়ার চেয়ে প্রায় ৩ গুণ বেশি পরিশোধ ◈ পোশাকনির্ভর রপ্তানি কমাতে নতুন ৫ খাত খুঁজছে সরকার

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ১২:০০ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জিয়া উদ্দিন সিদ্দিকী: বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধ সোনা মিয়া ওরফে শুনু হাওলাদারকে (৭০) তার ফুফাতো ভাই মেনাজ ফকির ও তার লোকজন পিটিয়ে হত্যা করেছে। পুলিশ নিহত সোনা মিয়ার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

জানাগেছে, উপজেলার পূর্ব সোনাখালী গ্রামের সোনা মিয়া হাওলাদারের সাথে তার ফুফাতো ভাই গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের কাঞ্চনবাড়িয়া গ্রামের মেনাজ ফকিরের সাথে ১ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বেলা ১১টার দিকে মেনাজ ফকির ওই জমিতে ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ শুরু করেন। সোনা মিয়া হাওলাদার তাদের জমি চাষাবাদে বাঁধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে ফুফাতো ভাই মেনাজ ফকিরের নেতৃত্বে মোতালেব, আদম আলী ফকির, মোস্তফা, আবুল মৃধা ও তার সাথে থাকা লোকজন বৃদ্ধ সোনা মিয়া হাওলাদারকে মারধর শুরু করে। বৃদ্ধ সোনা মিয়ার ডাক চিৎকারে তাকে রক্ষায় তার ছোট ভাই আব্দুর রশিদ হাওলাদার এগিয়ে গিয়েও তাকে রক্ষা করতে পারেনি। সন্ত্রাসীরা তাকে পিটিয়ে হত্যা করে।

মামলার প্রস্তুতি চলছে। এলাকাবাসী বৃদ্ধ সোনা মিয়াকে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে হত্যার ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

নিহত সোনা মিয়া হাওলাদারের ছোট ভাই আব্দুর রশিদ হাওলাদার বলেন, ভাইকে রক্ষায় আমি এগিয়ে গেলেও সন্ত্রাসীদের হাত থেকে আমার ভাইকে রক্ষা করতে পারিনি। তারা আমার ভাইকে পিটিয়ে হত্যা করেছে। আমি এ ঘটনায় বিচার চাই।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহআলম হাওলাদার বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

  • সর্বশেষ